ইসলাম ধ'র্মের প্রবর্তক হযরত মোহাম্মদ'কে (সা.) নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্যের অ'ভিযোগে উত্তাল হয়ে উঠেছে ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরু শহর। এ ঘ'টনায় থা'নায় হাম'লা-অগ্নিসং'যোগের পর পু'লিশের গু'লিতে ৩ জন নি'হত হওয়ার সংবাদ পাওয়া গেছে। অন্তত ৬০ জন পু'লিশ সদস্য আ'হত হয়েছেন। গতকাল ১১ আগস্ট, মঙ্গলবার রাতে এ বি'ক্ষোভ-হামলা, অগ্নিসং'যোগ-গুলির ঘ'টনা ঘটে।
জানা গেছে, কংগ্রেসের স্থানীয় বিধায়ক (এমএলএ) অখণ্ড শ্রীনিবাস মূ'র্তির ভাইপো নবীন ফেসবু'কে হজরত মোহাম্মদ'কে (সা.) নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন- এমন অ'ভিযোগে মুসলমানরা প্রতিবাদ-বি'ক্ষোভ শুরু করেন। তাদের একটি অংশ বেঙ্গালুরুর কাভাল বাইসান্দ্রা এলাকায় শ্রীনিবাস মূ'র্তির বাড়ির সামনে দফায় দফায় সমবেত হন। তারা ইট-পাথর ছুড়েন। এমনকি পার্কিং-এ দাঁড়িয়ে থাকা গাড়িতেও আ'গুন ধরিয়ে দেয় উত্তেজিত জ'নতা৷
থা'নায় অভি'যোগ না নেয়ার অভি'যোগ এনে উত্তেজিত জনতার আরেকটি কে জি হাল্লি থা'না ঘেরাও করে। তারা পু'লিশ সদস্যদের ওপরও হাম'লা চালান৷
তবে এমন ফেসবুক পোস্ট করার অ'ভিযোগ অস্বীকার করেছেন অভি'যুক্ত নবীন৷ তার অ'ভিযোগ, ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ এই কুরুচিকর ও উস্কানিমূলক পোস্ট করেছে। যদিও সেই পোস্টটি পরে ডিলিট করে দেওয়া হয়।
সহিংসতা ভ'য়াবহ আকার ধারণ করলে পু'লিশ পরিস্থিতি নি'য়ন্ত্রণে আনতে উত্তেজিত জনতার ওপর প্রথমে লা'ঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে। পরে পরি'স্থিতির আরো অবনতি ঘ'টলে গুলিবর্ষণ করা হয়। এ ঘ'টনায় ৩ জন নিহত হয়।
অন্তত শতাধিক বিক্ষোভ'কারীকে গ্রে'প্তার করেছে পু'লিশ। সেইসাথে গ্রে'প্তার করা হয়েছে অভি'যুক্ত নবীনকেও।
এ বিষয়ে টুইট বার্তায় ব্যাঙ্গালোর পু'লিশ বলেছে, ডিজি হালি ও কেজি হালিতে সহিংস ঘ'টনা ঘটে। অপরাধীদের বি'রুদ্ধে কঠোর ব্যবস্থা নে'য়া হবে বলেও জানায় তারা।
সহিংসতার সময় ২৪টি ফোর-হুইলার ও থা'নায় রাখা ২০০ মোটর সাইকেলে আ'গুন ধরিয়ে দেয়া হয়েছে। একটি পু'লিশ স্টেশন ভয়া'বহ ক্ষতি'গ্রস্ত হয়েছে।
ব্যাঙ্গালোর পু'লিশ কমিশনার কমল পন্থ বলেছেন, পরিস্থিতি নিয়'ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
আজ ১২ আগস্ট, বুধবার সকালে এ ঘ'টনার নিন্দা জানিয়ে কর্নাটকের মুখ্য'মন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা সহিংসতার নেপথ্যে যারা তাদের বি'রুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁ'শিয়ারি দিয়েছেন।

0 মন্তব্যসমূহ