ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি যুবতী শহীদ


ইহু'দিবাদী ইসরাইলি সেনাবাহিনী গু'লি করে ফিলিস্তিনের ডালিয়া আস-সামাউদি (২৩) নামে এক যুবতীকে হ'ত্যা করেছে।

(৭ আগষ্ট) শুক্রবার সকালে ই'হুদীবাদী ইসরাইল কর্তৃক অবৈধ'ভাবে দখল'কৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরের নিজ বাসায় গু'লিবিদ্ধ হয় ডালিয়া। পরে চিকি'ৎসাধীন অবস্থায় বিকেলে মৃ'ত্যুবরণ করেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য'মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জেনিনের ২৩ বছর বয়সী ডালিয়া আস-সামাউদি নামে এক যুবতী ইসরাইলি সেনা'বাহিনী দ্বারা গুলি'বিদ্ধ হয়ে মা'রা গেছে।

পূর্বের এক বিবৃতিতে মন্ত্র'ণালয় বলেছিল, অপারেশন করার পরে আস-সামাউদি গু'রুতর অব'স্থায় আছেন।
শুক্রবার সকালে একটি ই'সরাইলি বা'হিনী জেনিনে প্রবেশ করে এবং ফিলিস্তিনি বিক্ষোভ'কারীদের উপর সরাসরি গু'লি চালায়। এসময় সে'নাবাহিনী ও বিক্ষোভ'কারীদের মধ্যে সং'ঘর্ষ চলাকালীন বাইরে টিয়ার গ্যাসের কারণে নিজ ঘরের জানালা ব'ন্ধ করার সময় ডালিয়া আস-সামসউদি গু'লিবিদ্ধ হয় বলে তার পরিবার জানিয়েছে।

ইসরাইলি সংবাদ'মাধ্যম বলেছে, শুক্রবার পূর্ব জেরুজালেমে ইসরাইলি বা'হিনীর আকস্মিক গু'লিতে একটি ফিলিস্তিনি যুবতী মা'রা গেছে।

প্রসঙ্গ, আন্তর্জাতিক আইন পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম'কে “অধিকৃত অঞ্চল” হিসাবে বিবেচনা করে এবং এই অঞ্চলে ই'হুদি বসতি স্থাপন নির্মাণ কার্যক্রম'কে অবৈধ বলে বিবেচনা করে।সূত্র: ডেইলি সাবাহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ